সকল মেনু

সবশেষ

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত ইসরাইল

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : আগস্ট ২০, ২০২৬
পড়তে: মিনিট
ফন্ট সাইজ:
0Shares

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দেশটির রিজার্ভ মেজর জেনারেল উজি দায়ান বলেছেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগাম হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। তার মতে, ইরান ইস্যুতে ইসরাইল পুরোপুরি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে না। খবর মিডল ইস্ট মনিটরের।

 

টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে উজি দায়ান বলেন, ইসরাইল বর্তমানে ‘অস্তিত্ব রক্ষার যুদ্ধের’ মধ্যে রয়েছে। ইরান থেকে আসা হুমকি মোকাবিলায় প্রয়োজন হলে নিজেদের উদ্যোগেই সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা ইসরাইলকে ধরে রাখতে হবে।

 

 

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালানোর সম্ভাবনাও বিবেচনায় রেখে প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। একই সঙ্গে ইরানকে হুমকি হিসেবে বিবেচনা করে এর জবাব দেওয়ার ক্ষেত্রে নিজেদের ‘স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ’ বজায় রাখা জরুরি। ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতা নিয়ে ইসরাইল-ইরান উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই উজি দায়ানের এমন মন্তব্য সামনে এলো। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরাইলের প্রত্যাশিত পদক্ষেপ না নিলে তেল আবিব এককভাবে সামরিক অভিযান চালাতে পারবে কি না, তা নিয়েও দেশটির অভ্যন্তরে আলোচনা বাড়ছে।

 

 

ইসরাইলের সামরিক ও নিরাপত্তা কাঠামোয় উজি দায়ানের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে দেশটির গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা পদে দায়িত্ব পালন করেছেন। ফলে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগাম হামলা নিয়ে তার মন্তব্যকে রাজনৈতিক ও সামরিক—দুই দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।