সকল মেনু

সবশেষ

রুশ হামলায় ইউক্রেনের প্রধান শস্য বন্দর ক্ষতিগ্রস্ত, প্যাট্রিয়ট চাইলেন জেলেনস্কি

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : আগস্ট ১৩, ২০২৬
পড়তে: মিনিট
ফন্ট সাইজ:
0Shares

ইউক্রেনের সবচেয়ে বড় শস্য রপ্তানি বন্দর ইজমাইলে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এতে বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সেখানে আগুনও ছড়িয়ে পড়ে। এমন হামলার মধ্যেই রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইজমাইলের আঞ্চলিক প্রশাসন জানায়, রুশ হামলায় বন্দর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিদ্যুৎ সরবরাহও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

রোমানিয়া সীমান্তের কাছে দক্ষিণাঞ্চলীয় ওদেসা অঞ্চলে অবস্থিত ইজমাইল ইউক্রেনের গুরুত্বপূর্ণ শস্য ও অন্যান্য পণ্য রপ্তানি বন্দর। যুদ্ধের কারণে কৃষ্ণসাগর দিয়ে রপ্তানিতে বাধা তৈরি হওয়ার পর দানিউবের এই বন্দরটি ইউক্রেনের বাণিজ্যের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইজমাইলের কাছে হামলার ঘটনায় প্রতিবেশী ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রোমানিয়া সতর্কতামূলকভাবে দুটি যুদ্ধবিমান পাঠায়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি আকাশযান প্রায় ১০ মিনিট রোমানিয়ার আকাশসীমায় অবস্থান করার পর ইউক্রেনের দিকে চলে যায়।

ইউক্রেনের সবচেয়ে বড় শস্য রপ্তানি বন্দর ইজমাইলে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এতে বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সেখানে আগুনও ছড়িয়ে পড়ে। এমন হামলার মধ্যেই রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইজমাইলের আঞ্চলিক প্রশাসন জানায়, রুশ হামলায় বন্দর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিদ্যুৎ সরবরাহও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

রোমানিয়া সীমান্তের কাছে দক্ষিণাঞ্চলীয় ওদেসা অঞ্চলে অবস্থিত ইজমাইল ইউক্রেনের গুরুত্বপূর্ণ শস্য ও অন্যান্য পণ্য রপ্তানি বন্দর। যুদ্ধের কারণে কৃষ্ণসাগর দিয়ে রপ্তানিতে বাধা তৈরি হওয়ার পর দানিউবের এই বন্দরটি ইউক্রেনের বাণিজ্যের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইজমাইলের কাছে হামলার ঘটনায় প্রতিবেশী ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রোমানিয়া সতর্কতামূলকভাবে দুটি যুদ্ধবিমান পাঠায়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি আকাশযান প্রায় ১০ মিনিট রোমানিয়ার আকাশসীমায় অবস্থান করার পর ইউক্রেনের দিকে চলে যায়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।