সকল মেনু

সবশেষ

লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬
পড়তে: মিনিট
ফন্ট সাইজ:
0Shares

দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরায়েলের সেনাবাহিনী ফসফরাস বোমা নিক্ষেপ করেছে। সোমবার (৩ আগস্ট) লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়েহ গভর্নরেটের ইয়ারুন ও আরনুন শহর এবং বিন্ত জুবাইল এলাকায় জলপাই ও পাইন গাছের বাগানে এসব বোমা ফেলা হয়েছে। এতে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।

 

 

একই সঙ্গে নাবাতিয়েহর কাছে আলি আল-তাহের পাহাড় এলাকায় ইসরাইলি বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলেও জানানো হয়েছে। এছাড়া টায়ার শহরের বাইত আল-সাইয়াদ এলাকায় একটি ইসরাইলি ড্রোন থেকে স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে বলেও এনএনএ দাবি করেছে।

 

 

অন্যদিকে, দক্ষিণ লেবাননে তাদের ৪০১তম ব্রিগেডের অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। রবিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ৯১তম ডিভিশনের অধীনে থাকা এই ব্রিগেড আট মাস আগে ওই অঞ্চলে অভিযান শুরু করেছিল।

 

বিবৃতিতে উল্লেখ করা হয়, এই সময়ে ব্রিগেডটি সীমান্তজুড়ে প্রতিরক্ষামূলক কার্যক্রম পরিচালনা করেছে এবং দক্ষিণ লেবাননের তথাকথিত নিরাপত্তা অঞ্চলে বিভিন্ন সামরিক অভিযান চালিয়েছে।

 

 

ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, অভিযানের সময় তারা হিজবুল্লাহর ১ হাজার ২০০টিরও বেশি স্থাপনা ধ্বংস করেছে। এর মধ্যে শত শত মিটার দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গও রয়েছে। এছাড়া ৬০০টিরও বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ৬০ জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে বলেও সেনাবাহিনী জানিয়েছে।

 

 

সূত্র: মিডল ইস্ট আই

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।