পর্দায় গ্ল্যামারাস উপস্থিতি হলেও ব্যক্তিজীবনে একেবারেই মাটির কাছাকাছি জয়া আহসান। নিজের বাড়ির আঙিনায় নিয়মিত ফল-সবজি চাষ করেন দুই বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী।
জমি তৈরি থেকে শুরু করে গাছপালার পরিচর্যা—সব কিছুই করেন নিজ হাতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়লে তার এই পরিশ্রমী ও সাদামাটা রূপ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
ভিডিওটিতে খালি পায়ে কৃষিকাজে দীর্ঘক্ষণ ব্যস্ত থাকতে দেখা যায় জয়াকে। নিজেই কোদাল হাতে বাগানের মাটি তৈরি করছিলেন তিনি। মাটিতে গোবর সার মেশানোর পাশাপাশি এক সহযোগীকে নিয়ে বাগানের জবা, ঘুমন্ত জবাসহ নানা গাছের পরিচয়ও করিয়ে দিতে দেখা যায় অনুরাগীদের।
নেটভুবনে ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন এই তারকা। অনেকেই তাকে মাটির মানুষ বলে ভালোবাসা প্রকাশ করছেন। কিছু অনুরাগী মন্তব্য করছেন—এমন পরিশ্রমই হয়তো জয়ার সৌন্দর্য ও বয়সের চাকা থমকে দেওয়ার আসল রহস্য।
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|


আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।