VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ণ

ক্ষেপণাস্ত্র নয়, রসদ সংকটে বিপাকে মার্কিন রণতরী

লেখক: ভিটিভি বিডি ডেক্স

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে নয়, বরং গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থা ধ্বংস হওয়ায় সমস্যায় পড়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই রণতরীটির সরবরাহ ব্যবস্থায় সংকট দেখা দেয়।

 

 

 

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহরাইনে অবস্থিত একটি মার্কিন নৌঘাঁটিতে আঘাত হানে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পাল্টা জবাব হিসেবে চালানো ওই হামলায় ঘাঁটির বড় একটি অংশ ধ্বংস হয়ে যায়। এর ফলে কয়েক দশক ধরে মার্কিন নৌবাহিনী যে গুরুত্বপূর্ণ লজিস্টিকস কেন্দ্রটি ব্যবহার করে আসছিল, সেটিও অকার্যকর হয়ে পড়ে। ওই ঘাঁটি ছিল উপসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন নৌবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র। যুদ্ধবিমানগুলোকে নিয়মিত হামলা চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি, খাবার ও অন্যান্য সরঞ্জাম সরবরাহে ঘাঁটিটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

 

আরও পড়ুন: যুদ্ধবিরতি ছাড়া আর কোনো চুক্তি নয় : আরাগচি

 

ঘাঁটিটি ধ্বংস হওয়ার পর আব্রাহাম লিংকনসহ মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোতে সরবরাহ ব্যবস্থা সচল রাখতে বিকল্প পরিকল্পনা নিতে হয় পেন্টাগনকে। এরই অংশ হিসেবে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত ব্রিটিশ নিয়ন্ত্রিত একটি ঘাঁটিকে বিকল্প সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। দিয়েগো গার্সিয়া মালদ্বীপের দক্ষিণে অবস্থিত এবং আব্রাহাম লিংকনসহ দুটি মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ বর্তমানে যেখানে অভিযান পরিচালনা করছে, সেই ওমান উপসাগরীয় এলাকা থেকে প্রায় ২ হাজার ২০০ মাইল দূরে।

 

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্রটি হারানোর প্রভাব বিমানবাহী রণতরীগুলোতে পরিচালিত অভিযানের ওপরও পড়েছে। এর ফলে সরবরাহ ও রসদ ব্যবস্থাপনায় নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে। এদিকে মার্কিন ডেমোক্র্যাট সিনেটররা আব্রাহাম লিংকনের প্রায় ৫ হাজার নাবিকের দীর্ঘমেয়াদি মোতায়েন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রণতরীটির মোতায়েনের মেয়াদ প্রায় নয় মাসে পৌঁছেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

 

 

অর্থাৎ, ইরানের হামলায় আব্রাহাম লিংকন সরাসরি বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে—এমন নয়। বরং বাহরাইনের গুরুত্বপূর্ণ নৌঘাঁটি ও লজিস্টিকস হাব ধ্বংস হওয়ায় রণতরীটির সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে, যা দীর্ঘমেয়াদি সামরিক অভিযান পরিচালনায় নতুন চাপ তৈরি করেছে।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/08/19/newsID_941/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৯-০৮-২০২৬, ১২:২৭ অপরাহ্ণ