VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ

শাড়ি আত্মসাতের মামলায় জামিন তানজিন তিশার

লেখক: ভিটিভি বিডি ডেক্স

শাড়ি আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এর পরপরই আদালত প্রাঙ্গণে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। মামলার ঘটনাকে ‌‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন তিনি।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান তানজিন তিশা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে, গত ১২ জুলাই একই আদালত তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনা মেনেই এদিন আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।

 

আদালত প্রাঙ্গণে তিশা বলেন, যিনি আমার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন, তিনি একজন নারী। তার স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে এবং সে আমাকে অনেক ধরনের হুমকিও দিয়েছে সেগুলো আমি প্রকাশ করব। সেই সংক্রান্ত অনেক বিষয়ই আমার কাছে আছে, যা আমি সময়মতো প্রকাশ্যে আনব।

মামলার ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করে তিনি বলেন, আজ মাত্র ২৭ হাজার টাকার একটা শাড়ির জন্য বলা হচ্ছে, আমি নাকি আত্মসাৎ করেছি! বিগত ১৫ বছর ধরে আমি সততার সঙ্গে বিনোদনজগতে কাজ করছি। দীর্ঘ ক্যারিয়ারের এই পর্যায়ে এসে একটা শাড়ির জন্য আমাকে আদালতে দাঁড়াতে হবে এটা আমার বা কোনো শিল্পীর জন্যই কাম্য হতে পারে না।

 

 

 

বাদীকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, তারও একটা ছোট মেয়ে আছে, তারও সংসার ও একটা ব্যক্তিগত জীবন আছে। উনি নিজেও একজন নারী। সেই জায়গা থেকে আরেকজন নারীকে এভাবে হয়রানি করা কোনোভাবেই মানা যায় না। আমি আশা করি, ভবিষ্যতে আর কাউকে যেন এমন হীন উদ্দেশ্যে হয়রানি না করা হয়। আমরা আদালতের কাছে ন্যায়বিচার পাব বলেই বিশ্বাস করি।

 

 

 

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ঢাকার আদালতে এই মামলাটি দায়ের করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, শাড়িটি নেওয়ার পর তার মূল্য পরিশোধ না করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন তানজিন তিশা।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/entertainment/2026/08/15/newsID_907/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৫-০৮-২০২৬, ১২:৫০ অপরাহ্ণ