VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ণ

হরমুজ নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, নতুন শর্ত দিল তেহরান

লেখক: ভিটিভি বিডি ডেক্স

ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরানি সংবাদমাধ্যম শাহরারা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। শনিবার (১৫ আগস্ট) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

সাক্ষাৎকারে আরাগচি বলেন, কাতার ও পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বার্তা আদান-প্রদান হচ্ছে, সেগুলোকে কোনোভাবেই আনুষ্ঠানিক আলোচনা বলা যায় না।

 

 

 

তিনি জানান, ওমানের সঙ্গে ইরানের আলাদা আলোচনা চলছে। এর মূল বিষয় হলো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নৌপথ নির্ধারণ করা।

আরাগচি আরও বলেন, হরমুজ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে।

 

 

 

এদিকে, শুক্রবার (১৪ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান চরমভাবে পরাজিত হচ্ছে।

তিনি জানান, শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।

 

নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি পুলিশ একাডেমিতে রাজনৈতিক সমাবেশে হাসতে হাসতে ট্রাম্প বলেন, ‘খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/08/15/newsID_886/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৫-০৮-২০২৬, ১০:০৬ পূর্বাহ্ণ