VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালিতে শান্তি প্রতিষ্ঠার ইঙ্গিত, খাজা আসিফের দাবি

লেখক: ভিটিভি বিডি ডেক্স

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র এক ধরনের সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মঙ্গলবার (১২ আগস্ট) ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

 

 

ব্লুমবার্গের প্রতিবেদনের বরাতে জানা গেছে, খাজা আসিফ বলেন, ‘পরিস্থিতি শান্তির পক্ষে এগোচ্ছে।’ তবে কী ধরনের অগ্রগতি হয়েছে বা দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতার বিষয়বস্তু কী, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

 

 

এর আগে হরমুজ প্রণালি দিয়ে সীমিত পরিসরে সামুদ্রিক জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা বেশ অগ্রসর পর্যায়ে রয়েছে বলে জানিয়েছিলেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

 

 

এদিকে মঙ্গলবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন নাকভি তেহরানে পৌঁছেছেন। ইরানের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে তার।

 

 

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। প্রণালিটি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হওয়ায় সেখানে জাহাজ চলাচলে কোনো ধরনের বাধা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/08/12/newsID_773/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১২-০৮-২০২৬, ১২:২৬ অপরাহ্ণ