VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালি পুরোপুরি মার্কিন নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

লেখক: ভিটিভি বিডি ডেক্স

হরমুজ প্রণালি থেকে ইরানের পেতে রাখা মাইন সরিয়ে ফেলেছে মার্কিন নৌবাহিনী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের পুরো নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সোমবার (১১ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ দাবি করেন।

তিনি বলেন, মার্কিন নৌবাহিনী পুরো প্রণালি থেকে মাইন সরিয়ে ফেলেছে এবং এরই মধ্যে কয়েকটি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে।  তিনি আরও বলেন, বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে থাকা একমাত্র শক্তি হলো মার্কিন নৌবাহিনী। তার ভাষায়, জলপথটির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ এখন কার্যত সম্পূর্ণ।

 

 

ট্রাম্প বলেন, এটি এখন খোলা।তবে তিনি স্বীকার করেন, ইরান চাইলে আবারও সেখানে মাইন পেতে রাখতে পারে। তবে মার্কিন বাহিনী সেগুলো শনাক্ত করে সরিয়ে ফেলছে বলে জানান তিনি।  ট্রাম্প মার্কিন সামরিক অবস্থানকে ‘ইস্পাতের দেয়াল’ হিসেবে উল্লেখ করেন। তার দাবি, ইরান মাঝে মধ্যে মাইন পেতে রাখলেও এতে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে কোনো পরিবর্তন আসেনি।

 

 

 

 

 

 

 

 

 

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলের মাঝামাঝি সময় থেকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধও বজায় রেখেছে।

তবে ট্রাম্প হরমুজ প্রণালি খোলা থাকার দাবি করলেও জাহাজ চলাচল এখনো স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। শিপিং তথ্য অনুযায়ী, সোমবার মাত্র ৬টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হয়েছে। অথচ এর আগের ১০ দিনের দৈনিক গড় ছিল প্রায় ১১টি জাহাজ।

কেপলার-এর তথ্য বলছে, মঙ্গলবার চারটি পণ্যবাহী জাহাজ প্রণালিতে প্রবেশ করেছে। এর মধ্যে দুটি ছিল খালি তেলজাতীয় পণ্যবাহী ট্যাংকার। একই সময়ে আরও দুটি জাহাজ প্রণালি থেকে বের হয়েছে—একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অন্যটি অবশিষ্ট জ্বালানি বহন করছিল।

 

 

 

তুলনামূলকভাবে, সোমবার লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি দিয়ে ২৫টি জাহাজ চলাচল করেছে। সেখানে গত ১০ দিনের দৈনিক গড় ছিল প্রায় ২৪টি জাহাজ।

অর্থাৎ, হরমুজ প্রণালি আনুষ্ঠানিকভাবে খোলা থাকার দাবি করা হলেও জাহাজ চলাচল এখনো স্বাভাবিক পর্যায়ে ফেরেনি।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/08/11/newsID_753/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১১-০৮-২০২৬, ১২:২৫ অপরাহ্ণ