VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ণ

আপনার জন্য লজ্জা! বলেই প্রধানমন্ত্রী কুর্তিকে লক্ষ্য করে ডিম হামলা

লেখক: ভিটিভি বিডি ডেক্স

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভোর সংসদে বক্তব্য দেওয়ার সময় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়ে মেরেছেন বিরোধী দলের এক আইনপ্রণেতা। বিশৃঙ্খলার মুখে সংসদ অধিবেশন সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হন স্পিকার।

 

শনিবার (৮ আগস্ট) সংসদ চলাকালে এ ঘটনা ঘটে। কুর্তির বক্তব্য চলাকালে রক্ষণশীল বিরোধী দল ‘অ্যালায়েন্স ফর দ্য ফিউচার অব কসোভো’র (এএকে) আইনপ্রণেতা টাইমা কাদরিজাই দাঁড়িয়ে ‘আপনার জন্য লজ্জা!’ বলে চিৎকার করেন। এরপরই তিনি প্রধানমন্ত্রীর দিকে একের পর এক ডিম ছুড়ে মারেন।

 

 

 

 

 

 

 

 

 

 

আরও পড়ুন: হরমুজ প্রণালির সার্বভৌমত্ব রক্ষায় ছাড় না দেওয়ার স্পষ্ট ঘোষণা ইরানের

 

ঘটনার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে কুর্তি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চালিয়ে যাওয়ার মূল্য যদি এমন অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হওয়া হয়, তবে তিনি সেই মূল্য দিতে প্রস্তুত রয়েছেন।

অবশ্য কসোভোর সংসদে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা এটিই প্রথম নয়। খোদ কুর্তির নেতৃত্বাধীন বামপন্থি‘ভেতেভেনদোসজে’ (ভিভি) দল অতীতে সংসদে একাধিকবার হট্টগোল ও বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে। ২০১৮ সালে দলটির সদস্যরা অধিবেশন কক্ষের ভেতরেই কাঁদানে গ্যাস ছুড়েছিলেন। এর আগে ২০১৫ সালেও সংসদের ভেতর একই ধরনের নজিরবিহীন প্রতিবাদ ঘটেছিল।

 

 

আরও পড়ুন: মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/08/10/newsID_701/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১১-০৮-২০২৬, ০১:২৯ অপরাহ্ণ