হরমুজ প্রণালি নিয়ে কোনো পরিস্থিতিতেই পিছু হটবে না ইরান। দেশটির সাবেক প্রধান বিচারপতি ও বর্তমানে এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের প্রধান আয়াতুল্লাহ আমোলি লারিজানি এ কথা জানিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে দেওয়া বক্তব্যে লারিজানি বলেন, ইরানের শত্রুরা হরমুজ প্রণালিকে অবরোধ করার চেষ্টা করছে। তবে গুরুত্বপূর্ণ ও কৌশলগত এই নৌপথের ওপর ইরানের পূর্ণ সার্বভৌম অধিকার রয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, কোনো পরিস্থিতিতেই হরমুজ প্রণালি নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসবে না ইরান।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জুলাইয়ের শেষের দিকে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। একই সময়ে আধাসামরিক বাহিনীর এক নেতা ভবিষ্যতে খামেনির কিছু ভিডিও প্রকাশের প্রতিশ্রুতিও দিয়েছেন।
গত কয়েক সপ্তাহে খামেনির সঙ্গে তার যোগাযোগ নিয়ে পেজেশকিয়ান ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। মার্চে বাবার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে খামেনিকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/world/2026/08/10/newsID_697/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১১-০৮-২০২৬, ০১:২২ অপরাহ্ণ