VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০২:১৩ অপরাহ্ণ

এবার চোরের কবলে পুলিশের গাড়ি, তোলপাড় সিএমপিতে

লেখক: ভিটিভি বিডি ডেক্স

সাধারণত জনগণের গাড়ি চুরিসহ অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে নানা কর্মকৌশল গ্রহণ করে থাকেন পুলিশ। সেই পুলিশ নিজেদের যানবাহন চোরের হাত থেকে রক্ষা করতে পারেননি দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। দিনদুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি ‘পিকআপ ভ্যান’ চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।

এ নিয়ে সিএমপিতে চলছে তোলপাড়। পুলিশ ঘটনাস্থল থেকে একাধিক সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করে চোর ধরতে অভিযান শুরু করেছে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গাড়িটি উদ্ধার করতে পারেনি তারা।

সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সিএমপির হালিশহর থানার সিঙ্গেল ডেকার একটি পুরোনো পিকআপ ভ্যান নিয়ে টহল টিমের পুলিশ সদস্যরা বের হয়েছিলেন। গাড়িটিতে একজন এসআইসহ ৭ জন পুলিশ সদস্য ছিলেন। টিমের পুলিশ সদস্যরা পুলিশ লাইনের সামনে পার্কিং করে রেখে সামনের হোটেলে ভাত খেতে গিয়েছিলেন। পরে এসে দেখেন আস্ত পুলিশের গাড়িটি উধাও। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা থানার ওসিকে জানানো হয়। পরে সিএমপির কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। এরপর শুরু হয় গাড়িটি উদ্ধারে একাধিক টিম। পাশাপাশি পুলিশ একাধিক টিম ঘটনাস্থলের একাধিক সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করেছে। এসব ফুটেজ পর্যালোচনা করে দেখছেন পুলিশ কর্মকর্তারা।

একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত সেটি নিয়ে চলে গেছে।

সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, পুলিশের একটি গাড়ি চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজ ধরে উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। আশা করছি, খুব শিগগিরই গাড়ি উদ্ধার করা সম্ভব হবে।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/bangladesh/2026/11/18/newsID_5762/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৯-১১-২০২৬, ০৭:২৭ অপরাহ্ণ