VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ০৩:২৫ অপরাহ্ণ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীরকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর

লেখক: ভিটিভি বিডি ডেক্স

আমার স্বামীর মোবাইল হ্যাক করে তাকে ফাঁদে ফেলা হয়েছে। তিনি কোনো দিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীরর আলমের বিষয়ে এমন দাবি করেছেন তার স্ত্রী মাসুমা আক্তার।

রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব দাবি করেন।

মাসুমা আক্তার বলেন, তার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি মুহসীন হলে থাকতেন। কৃষক পরিবারের সন্তান জাহাংগীরর লেখাপড়া করেই পুলিশ বাহিনীতে যোগ দিয়েছেন। তার স্বামীর আয়ের ওপর পরিবারের ১২ জন সদস্য নির্ভরশীল।

আরও পড়ুন: পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

স্বামীর বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন তথ্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, কিছু গণমাধ্যমে তার শিক্ষাপ্রতিষ্ঠান নিয়েও ভুল তথ্য প্রকাশ করা হয়েছে। মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে, তার কোনোটি সত্য নয়। তার স্বামী সৎভাবে চাকরি করেছেন এবং আওয়ামী লীগ সরকারের আমলেও কোনো বিশেষ সুবিধা পাননি।

এর আগে আওয়ামী লীগসংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ এবং নিষিদ্ধ ঘোষিত দলটির কার্যক্রম পুনর্বাসনের পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে জাহাংগীরর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। পুলিশের অভিযোগ, তার মোবাইল ফোনে ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসন এবং এ লক্ষ্যে ‘জানবাজি রেখে মাঠে নামার’ বিষয়ে দুটি বার্তা পাওয়া গেছে।

এসব অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে চট্টগ্রামের অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাংগীরর আলমের ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বার্তা আদান-প্রদানে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, জাহাংগীরর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগ তার ব্যক্তিগত কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট। এর দায় পুলিশ বাহিনী নেবে না। পুলিশের অন্য কোনো সদস্যের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জানিয়েছেন, জাহাংগীররের বিরুদ্ধে নিয়মিত মামলার তদন্তের পাশাপাশি বিভাগীয় তদন্তও চলছে।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/national/2026/11/16/newsID_5666/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৭-১১-২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ