২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির একক আয়োজন দেশ ভারত। তবে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ ভারত-বাংলাদেশ। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অলিম্পিক ক্রিকেটের বাছাই পর্ব হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রে।
দীর্ঘ ১২৮ বছর পর ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। আর সেই ইভেন্টের মূল পর্বে ওঠার সর্বশেষ যোগ্যতা অর্জন পর্ব আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। গতকাল রোববার বালিতে আইসিসির বোর্ড মিটিংয়ের পর ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের আন্তর্জাতিক টুর্নামেন্টের ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে।
অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্ব
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পুরুষদের যোগ্যতা অর্জন পর্ব আয়োজিত হবে বাংলাদেশে (৫-১৩ ফেব্রুয়ারি, ২০২৮)। নারীদের পর্ব যুক্তরাষ্ট্রে (২৬ ফেব্রুয়ারি-৫ মার্চ)। দুই বিভাগেই আটটি করে দল খেলবে এবং চ্যাম্পিয়ন দল অলিম্পিকের মূল পর্বের শেষ টিকিট পাবে।
নারী বিভাগে এশিয়া থেকে ইতিমধ্যে যোগ্যতা অর্জন করেছে ভারত। অন্যদিকে, পুরুষদের বিভাগে ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের টি-টোয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ দলগুলো সরাসরি মূল পর্বে খেলবে, যেখানে ভারতীয় দলের যোগ্যতা অর্জন কার্যত সময়ের অপেক্ষা।
২০৩১ বিশ্বকাপ ও ২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে
১৯৮৭, ২০১১ এবং ২০২৩ সালের পর ফের ২০৩১ সালে ভারতে ফিরছে ৫০ ওভারের বিশ্বকাপ। তবে এবার ভারতের সঙ্গে সহ-আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশ। টুর্নামেন্টটি চলবে ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। এর আগে ২০২৯ সালের ৯ থেকে ২৮ অক্টোবর এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিও আয়োজন করবে ভারত। ২০০৬ সালের পর এই প্রথম ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/sports/2026/11/16/newsID_5647/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৮-১১-২০২৬, ০১:২৯ পূর্বাহ্ণ