আসন্ন ৩নং মাইজখাপন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ এমদাদুল ইসলাম।
নির্বাচনী প্রচারণায় তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, খেলাধুলার পরিবেশ নষ্টসহ সব ধরনের অন্যায়, অনিয়ম ও অপরাধমুক্ত একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তার নির্বাচনী পোস্টারে লেখা রয়েছে, ‘ক্ষমতা একটি আমানত, আর জনগণের সেবা একটি দায়িত্ব।’ এ স্লোগানকে সামনে রেখে আল্লাহর ভয় ও মানুষের কল্যাণকে প্রাধান্য দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জনসেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার করেছেন তিনি।
মোহাম্মদ এমদাদুল ইসলাম বলেন, নির্বাচিত হলে মাইজখাপন ইউনিয়নকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। বিশেষ করে মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ সৃষ্টি, খেলাধুলার উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।
এ সময় তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। তার নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/bangladesh/2026/11/10/newsID_5568/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১০-১১-২০২৬, ০৪:২৭ অপরাহ্ণ