জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে যশোর থেকে বিজিবির সদস্যরা গোপালগঞ্জে পৌঁছান। পরে সন্ধ্যায় জেলা শহরের বিভিন্ন স্থানে টহল শুরু করেন তারা।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবে বিজিবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধকে কেন্দ্র করে জেলার টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় বিকেলে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় বিজিবির সদস্যরা গোপালগঞ্জে পৌঁছে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল শুরু করেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/bangladesh/2026/11/10/newsID_5559/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১০-১১-২০২৬, ০৪:২৩ অপরাহ্ণ