VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ

বিসিবির সাবেক সভাপতি বুলবুল এবার লাহোর কালান্দার্সের উপদেষ্টা

লেখক: ভিটিভি বিডি ডেক্স

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক প্রধান আমিনুল ইসলাম বুলবুলকে নতুন ভূমিকায় দেখা যাবে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

মঙ্গলবার (১০ নভেম্বর) পিএসএলের এই ফ্র্যাঞ্চাইজিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন এই দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর সার্বিক উন্নয়ন, খেলোয়াড়দের অগ্রগতি, আধুনিক কোচিং পদ্ধতি তৈরি এবং তরুণ ক্রিকেটারদের পর্যায়ক্রমে মূল ধারায় তুলে আনার পরিকল্পনা তৈরিতে কাজ করবেন।

তার আন্তর্জাতিক ক্রিকেট ও প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের তৃণমূল পর্যায়ের ক্রিকেটের ভিত্তি সুসংগঠিত করা এবং বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ হিসেবেই বুলবুলকে এই দায়িত্ব দিয়েছে লাহোর কালান্দার্স।

আমিনুল ইসলাম বুলবুল ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও (এসিসি) ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বিসিবির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/sports/2026/11/10/newsID_5525/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১০-১১-২০২৬, ০৪:২৩ অপরাহ্ণ