VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬, ০১:৪২ অপরাহ্ণ

ইরানে নতুন হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতি হবে: তুরস্ক

লেখক: ভিটিভি বিডি ডেক্স

ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের বা ইসরাইলের কোনো সামরিক হামলা পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে মারাত্মক জটিল করে তুলতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি)-র প্রধান ইব্রাহিম কালিন সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনীতিত জোরদার অগ্রগতি হচ্ছে এবং এই মুহূর্তে আলোচনার টেবিলে যে চুক্তির প্রস্তাব রয়েছে তা উভয় পক্ষের জন্যই একটি চমৎকার ও ন্যায়সংগত সমাধান।

অনকারায় তুর্কি থিংক ট্যাংক ‘অরসাম’ এবং অক্সফোর্ড বিশ্বিবদ্যালয় আয়োজিত এক যৌথ সম্মেলনে দেওয়া বক্তব্যে ইব্রাহিম কালিন বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির নাজুক অবস্থা তুলে ধরেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, গোটা অঞ্চলের নিরাপত্তার স্বার্থেই ইরানের বিষয়টি সবার কাছে অত্যন্ত স্পর্শকাতর। এই মুহূর্তে তুরস্কের মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র বা ইসরাইল যাতে নতুন করে ইরানের ওপর কোনো সামরিক হামলা না চালায়, তা নিশ্চিত করা এবং সে লক্ষ্যে আঙ্কারা কূটনৈতিক চেষ্টা জোরদার করেছে।

এই আঞ্চলিক অস্থিরতা এড়াতে সম্প্রতি সরাসরি সর্বোচ্চ পর্যায়ে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তুর্কি গোয়েন্দা প্রধান। তিনি উল্লেখ করেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাত্র দুদিন আগেই তুরস্কের প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলেছেন। সেই আলাপে তুর্কি প্রেসিডেন্ট ট্রাম্পকে কোনোভাবেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ইব্রাহিম কালিন আরও জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র একা বা ইসরাইলকে সঙ্গে নিয়ে পুনরায় হামলা চালালে পুরো অঞ্চল আবারও সংঘাতের এক বিপজ্জনক চক্রে জড়িয়ে পড়বে।

সূত্র: আল-জাজিরা

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/11/09/newsID_5464/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৯-১১-২০২৬, ০৪:৩৬ অপরাহ্ণ