রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এসব ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সিআইডির প্রধান কার্যালয়ে বিস্ফোরণের বিষয়ে পল্টন থানার ওসি আরিফুল আলম গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ৭টার দিকে মালিবাগ মোড়ের কাছে উড়ালসড়ক থেকে সিআইডি কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি ককটেল কার্যালয়ের ভেতরে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/dhaka/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80/2026/11/08/newsID_5428/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৮-১১-২০২৬, ০৫:৩৭ অপরাহ্ণ