VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬, ০১:২৭ অপরাহ্ণ

বাবরি মসজিদ ধ্বংসের স্মৃতি নিয়ে মুখ খুললেন সোনিয়া গান্ধী

লেখক: ভিটিভি বিডি ডেক্স

১৯৯২ সালের ডিসেম্বরে ভারতের বাবরি মসজিদ ভাঙার দৃশ্য টেলিভিশনের পর্দায় দেখে কেঁদে ফেলেছিলেন বলে জানিয়েছেন কংগ্রেসের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। সম্প্রতি প্রকাশিত হতে যাওয়া নিজের আত্মজীবনী উপলক্ষ্যে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই স্মৃতিকথা তুলে ধরেন।

সোনিয়া গান্ধী জানান, সেই মর্মান্তিক ঘটনাটি তাকে উপলব্ধি করিয়েছিল যে ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র রক্ষা করার লড়াইটি কতটা দীর্ঘ ও কঠিন হতে যাচ্ছে। একই সঙ্গে কংগ্রেসের নিজস্ব আত্মতুষ্টি ও উদাসীনতা যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উত্থানে কিছুটা হলেও ভূমিকা রেখেছিল, তা তিনি স্বীকার করে নেন।

সোনিয়া গান্ধীর এই মন্তব্য প্রকাশের পরপরই ভারতে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। বিজেপি এমপি সুধাংশু ত্রিবেদী কংগ্রেসকে কঠোর ভাষায় আক্রমণ করে বলেছেন, কংগ্রেস দল এখনো মুঘল সম্রাট বাবরের প্রতি সহানুভূতির রাজনীতি বজায় রেখেছে। তিনি সোনিয়া গান্ধীর বক্তব্যের সঙ্গে প্রয়াত রাজীব গান্ধীর অযোধ্যা কেন্দ্রিক রাজনৈতিক পদক্ষেপের বৈপরীত্য তুলে ধরেন। সেই সঙ্গে বিজেপি এমপি প্রশ্ন তোলেন, ঠিক কোন সময়ে এবং কোন চ্যানেলে সোনিয়া গান্ধী বাবরি মসজিদ ভাঙার সরাসরি সম্প্রচার দেখে কেঁদেছিলেন, তা স্পষ্ট করা উচিত।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/11/08/newsID_5393/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৮-১১-২০২৬, ০৪:১৪ অপরাহ্ণ