VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ

পদত্যাগের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন: ইরানের প্রেসিডেন্ট

লেখক: ভিটিভি বিডি ডেক্স

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি দায়িত্বে রয়েছেন এবং স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন।

 

একই সঙ্গে তিনি তার প্রশাসনের সঙ্গে ইসলামি বিপ্লবের নেতৃত্বের কোনো মতবিরোধ রয়েছে—এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন।

ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, প্রশাসনের দুই বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, তার সরকার দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয়ের ভিত্তিতেই কাজ করছে।

 

 

 

সাক্ষাৎকারটি সম্প্রচারের আগেই এর কিছু অংশ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) প্রকাশ করে। সেখানে প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সামরিক বাহিনীর সঙ্গে সম্পূর্ণ সমন্বয় বজায় রেখে কাজ করছি।

পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব পুরোপুরি গুজব। আমি যদি কখনো পদত্যাগের সিদ্ধান্ত নিই, সেটি আমি নিজেই জনগণকে জানাব। তবে আমি পদত্যাগ করছি না এবং নিজের দায়িত্বে অটল থাকব।

 

 

 

পেজেশকিয়ান আরও বলেন, একটি মহল তার প্রশাসন ও ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মধ্যে বিভেদ রয়েছে—এমন ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

সম্প্রতি তার পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ার পরই তিনি এ বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দেন। এর আগে প্রেসিডেন্টের দপ্তরের তথ্য ও জনসংযোগবিষয়ক উপপরিচালক মোহাম্মদ মাহদি তাবাতাবায়ীও এসব খবরকে ‘ভিত্তিহীন’ ও ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেন।

.

 

 

…………………

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কট্টরপন্থি কিছু গোষ্ঠী জাতীয় ঐক্যকে দুর্বল করার উদ্দেশ্যে এবং ইরানের শত্রুদের স্বার্থে এ ধরনের গুজব ছড়াচ্ছে।

 

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/08/05/newsID_539/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৫-০৮-২০২৬, ০৮:০৮ অপরাহ্ণ