VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ

হৃদয়ের ব্যাটে রেকর্ডের ঝড়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিড বাংলাদেশের

লেখক: ভিটিভি বিডি ডেক্স

তাওহিদ হৃদয়ের ‘‘হৃদয়’’ জুড়ানো ব্যাটিংয়ে বাংলাদেশের লিড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ১৩৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

সেই অবস্থা থেকে দলকে টেনে চারশোর কাছাকাছি নিয়ে যান মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। দায়িত্বশীল ইনিংস খেলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে আড়াইশো রানের দোড় গোড়ায় গিয়েও যোগ্য সঙ্গীর অভাবে তা পূরণ করতে পারেননি। তারপরও যা করেছেন তাতেই রেকর্ড।

মুশফিকের রেকর্ড ভেঙে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন হৃদয়। হৃদয়ের রান ২৪২। এর আগে মুশফিক করেছিলেন ২১৯।

হৃদয়ের রেকর্ডময় ইনিংসের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৬ রানের জবাবে বাংলাদেশ করেছে ৩৮৬ রান। তাতে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের লিড ৩০ রান।

এই লিড নেওয়ার পেছনে পুরো কৃতিত্ব তাওহিদ হৃদয়ের। তিনি ৩৫৯ বল মোকাবেলা করে ২২টি চার আর ১১টি ছক্কার সাহায্যে ২৪২ রানের ঝলমলে ইনিংস খেলে অপরাজিত থাকেন।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে তাওহিদ ছাড়া স্বীকৃত কোনো ব্যাটসম্যান নিজের নামের সাথে সুবিচার করতে পারেননি। হৃদয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ২৪২ রানে অপরাজিত থাকলেও অন্য ব্যাটসম্যানরা ফিফটিতো দূরে থাক! চল্লিশের কোটায়ও রান করতে পারেননি।

সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম করেছেন ৩৪ রান। এছাড়া অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম করেছেন ২২ রান। ১৮ রান করেন অধিনায় নাজমুল হোসেন শান্ত। ১৬ রান করে করেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মেহেদি হাসান মিরাজ। ১২ রান করেন পেস বোলার তাসকিন আহমেদ। উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস করেন মাত্র ৮ রান।

চোটের কারণে প্রথম ইনিংসে ব্যাট করতে পারেননি ওপেনার সাদমান ইসলাম অনিক।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/sports/2026/11/07/newsID_5331/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৭-১১-২০২৬, ০৪:২১ অপরাহ্ণ