VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ

পবিত্র মদিনাকে ঘিরে ক্ষেপণাস্ত্র আতঙ্ক, সৌদির দাবি

লেখক: ভিটিভি বিডি ডেক্স

পবিত্র মদিনার দিকে ছোড়া ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয় বলে জানিয়েছেন সৌদির নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি।

তিনি জানিয়েছেন, হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ক্ষেপণাস্ত্রটি মদিনা অঞ্চলের দিকে নিক্ষেপ করা হয়েছিল।

এর আগে সৌদি আরবের মদিনা প্রদেশের লোহিত সাগর উপকূলবর্তী ইয়ানবু গভর্নরেট এলাকায় দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ অল্প সময়ের জন্য সতর্কতা জারি করেছিল।

সূত্র: আল জাজিরা

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/11/05/newsID_5268/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৫-১১-২০২৬, ১২:২৭ অপরাহ্ণ