VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ

জাতীয় দলকে বিদায় দিলেন ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো

লেখক: ভিটিভি বিডি ডেক্স

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান ৪১ বছর বয়সি এই তারকা।

পর্তুগালের জার্সিতে ২৩৪টি ম্যাচ খেলে ১৪৬ গোল করেছেন রোনালদো। জাতীয় দলের হয়ে দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের পর এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার সিদ্ধান্ত নিলেন তিনি।

গত মাসে পর্তুগালের কোচ হোর্হে জেসুসের সঙ্গে মতবিরোধে জড়ান রোনালদো। নেশন্স লিগের একটি ম্যাচে তাকে মাঠে নামাতে অস্বীকৃতি জানান কোচ। এর পরপরই দলের ক্যাম্প ছেড়ে চলে যান এই ফরোয়ার্ড। সেই ঘটনার পর থেকেই জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এবার বড় সিদ্ধান্তই নিয়ে ফেললেন ফুটবল ইতিহাসের অন্যতম বড় এই তারকা।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/sports/2026/11/05/newsID_5265/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৫-১১-২০২৬, ১২:২৬ অপরাহ্ণ