সরকার সংবিধানে দীর্ঘমেয়াদি সংশোধন আনতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (০৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধানের প্রতিটি সংশোধনই একেকটি সংস্কার।
সংবিধান সংস্কারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সংবিধানে দীর্ঘমেয়াদি সংশোধন আনতে চায়, যাতে বারবার এ ধরনের জটিলতার সৃষ্টি না হয়। কারণ জুলাই বারবার আসে না।
তিনি বলেছেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব নেওয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা চলছে। তবে বিএনপি প্রতিযোগিতা করছে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে। সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে।
আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে ঐক্যবদ্ধ। সংসদের ভেতরে-বাইরে আমরা বিতর্ক করব, মতবিনিময় করব; তবে আওয়ামী লীগ যেন আর ফিরে আসতে না পারে সে প্রশ্নে আমরা সবাই এক।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/politics/2026/08/05/newsID_509/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৬-০৮-২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ