VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬, ০১:২৩ অপরাহ্ণ

শিক্ষাব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধ অন্তর্ভুক্তির বিকল্প নেই: এহছানুল হক মিলন

লেখক: ভিটিভি বিডি ডেক্স

নৈতিক শিক্ষার অভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় ও পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, সামাজিক অবক্ষয় রোধে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত ‘হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নৈতিক, ইসলামি ও ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে সমাজে অবক্ষয় দেখা দেয়। তাই সামাজিক অবক্ষয় রোধে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। দ্বীনি শিক্ষা থেকে পিছিয়ে যাওয়া জাতির জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের অন্তর্ভুক্তির কোনো বিকল্প নেই।

আরও পড়ুন: সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন মেয়াদোত্তীর্ণ আকামাধারী কর্মীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করতে হবে। ধর্মীয় শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে বলেও জানান তিনি।

তৃতীয় ভাষা শেখার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের বিপুলসংখ্যক প্রবাসী কর্মরত রয়েছেন। তারা আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে পারলে কর্মক্ষেত্রে আরও ভালো সুযোগ তৈরি হবে। এতে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনও বাড়ানো সম্ভব হবে।

অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের হিফজ সম্পন্ন করা ১ হাজার ৭৫৭ জন শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।

তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ আল মামুন।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/relagion/2026/10/26/newsID_4861/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ২৭-১০-২০২৬, ০৬:৪০ অপরাহ্ণ