VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ণ

আমার দেশ-এর প্রেসে বোমা নিক্ষেপ এনইসির উদ্বেগ ও নিন্দা

লেখক: ভিটিভি বিডি ডেক্স

দৈনিক আমার দেশের প্রেস লক্ষ্য করে বোমা নিক্ষেপ এবং সড়কে অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

গত ২৫ অক্টোবর, রোববার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ের লাভ রোড এলাকায় আমার দেশ পাবলিকেশনের প্রধান ফটক লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। এতে আমার দেশ-এর ছাপাখানার একজন নিরাপত্তাকর্মী আহত হন। একই সময়ে ঘটনাস্থলের কিছুটা সামনে আরেকটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু পাওয়া যায়।

এ ঘটনায় আমার দেশ কর্তৃপক্ষ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

সোমবার ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি ও দৈনিক যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান, সহসভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার এবং কোষাধ্যক্ষ ও ওয়াদা-এর সম্পাদক শফিকুল আলম এক যৌথ বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান।
তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতার এবং আইনের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুন: পঞ্চগড় থেকে কক্সবাজার ট্রেন চালাতে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ

বিবৃতিতে এনইসি নেতারা বলেন, সংবাদপত্রের কার্যালয় ও ছাপাখানা লক্ষ্য করে বোমা নিক্ষেপ স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত হানার গভীর ষড়যন্ত্রের অংশ বলে তাঁরা মনে করেন।

তারা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১০ সালে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছিল। একই সময়ে তেজগাঁওয়ের সাতরাস্তার মোড়ে হাতুড়ি দিয়ে তার গাড়িতে হামলা চালানো হয়।

এনইসি নেতারা বলেন, সংবাদমাধ্যমের ওপর এ ধরনের হামলার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে তারা আশা করেন।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/national/2026/10/26/newsID_4835/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ২৮-১০-২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ণ