গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনার বর্ণনায় মন্ত্রী বলেন, গোপালগঞ্জ সদরের একটি ইউনিয়নের একটি এলাকায় এ ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী মিছিল করার চেষ্টা করেন। এ সময় টহলরত পুলিশ সেখানে যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে পুলিশের সদস্যসংখ্যা কম ছিল। এ কারণে তারা হামলার শিকার হন। ঘটনার ভিডিও সরকার দেখেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানা যাবে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/national/2026/10/25/newsID_4731/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ২৫-১০-২০২৬, ০১:০৩ অপরাহ্ণ