VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ

বেলজিয়ামে শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরুদ্ধ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

লেখক: ভিটিভি বিডি ডেক্স

টিউশন ফি বৃদ্ধির প্রতিবাদে বেলজিয়ামের ইউনিভার্সিটি লিব্রে ডি ব্রুক্সেলসের (ইউএলবি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

সংবাদপত্র ‘ল্য সোয়ারের’ প্রতিবেদন অনুযায়ী, টিউশন ফি বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাংশ অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

‘জেন-জেড কাউন্টার-অ্যাটাক’ নামক একটি জোটের আহ্বানে সকাল থেকে এই অবরোধ শুরু হয়। এই জোটে শিক্ষার্থী, ছাত্র সংগঠন, গবেষক, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মীরা অন্তর্ভুক্ত রয়েছেন।

ক্যাম্পাসের কিছু ভবন অবরুদ্ধ থাকলেও শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে প্রবেশের সুযোগ উন্মুক্ত ছিল। এই জোটটি বার্ষিক টিউশন ফি ৪৩ শতাংশ বৃদ্ধির প্রতিবাদ জানাচ্ছিল।

ওয়ালোনিয়া-ব্রাসেলস ফেডারেশন’র তথ্য অনুযায়ী, এই ফি বৃদ্ধির ফলে উচ্চশিক্ষার ৫৮ শতাংশ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে।

এ ছাড়া এই গোষ্ঠীটি ‘ল্যান্ডস্কেপ ডিক্রির’ (উচ্চশিক্ষা সংক্রান্ত নীতিমালা) সংস্কার, নিম্নস্তরের শিক্ষায় অর্থায়ন হ্রাস, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং বিক্ষোভে অংশগ্রহণকারী তরুণদের ওপর পুলিশের হস্তক্ষেপের বিরোধিতা করেছে।

জোটটি বৃহস্পতিবার ইউএলবিতে ক্লাস বাতিল করার আহ্বান জানিয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। এ ছাড়া তারা বিশ্ববিদ্যালয়টিকে আউটসোর্সিং বন্ধ করার আহ্বান জানিয়েছে।

সূত্র: আনাদোলু

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/10/22/newsID_4619/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ২৪-১০-২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ