VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ণ

বেসামরিক বিমানবন্দরে হামলার অভিযোগ, ইয়েমেনে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

লেখক: ভিটিভি বিডি ডেক্স

ইয়েমেনের পূর্বাঞ্চলীয় হাদরামাউত প্রদেশের রাজধানী মুকাল্লার আল-রাইয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো হামলা চালানোর অভিযোগ উঠেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে ইয়েমেনের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ‘সেপ্টেম্বর নেট’-এর প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল মাজেদ আল-নুজাইলি জানিয়েছেন, হুথিরা আল-রাইয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে চতুর্থবারের মতো হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেন, বিমানবন্দরে হামলার উদ্দেশ্য ইয়েমেনের জনগণকে অবরুদ্ধ করে রাখা।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার সম্মানজনক ‘ওএএম’ পদক পেলেন বাংলাদেশি অধ্যাপক

ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ বেসামরিক বিমানবন্দর আল-রাইয়ান। হাদরামাউতসহ দেশটির বিভিন্ন প্রদেশের লাখ লাখ মানুষ এই বিমানবন্দরের মাধ্যমে যাতায়াত করেন। তবে সর্বশেষ হামলার বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে বুধবার পূর্বাঞ্চলীয় হাদরামাউত প্রদেশের এই বিমানবন্দর লক্ষ্য করে তিনটি ড্রোন দিয়ে হামলা চালায় হুথিরা। আনাদোলুর এক সংবাদদাতার বরাতে জানা যায়, গত জুলাইয়ে সামরিক উত্তেজনা নতুন করে শুরু হওয়ার পর বিমানবন্দরটিতে এটিই ছিল প্রথম হামলা।

এদিকে, ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবা জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

স্থানীয় বাসিন্দারা আনাদোলুকে জানিয়েছেন, বিমানবন্দরের কাছাকাছি এলাকায় তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/10/22/newsID_4588/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ২৩-১০-২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ