VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬, ০১:৫০ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের পূজামণ্ডপের সাজসজ্জা ও আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

লেখক: ভিটিভি বিডি ডেক্স

নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপের সাজসজ্জা ও আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্চনা একাডেমি আয়োজিত শিশু-কিশোরদের নৃত্য পরিবেশনা উপভোগ করেন এবং শুভেচ্ছা বক্তব্য দেন।

নিজের অনুভূতি জানিয়ে রাষ্ট্রদূত বলেন, আমি এমন একটি স্থানে আসতে চেয়েছিলাম, যেখানে আগে কোনো রাষ্ট্রদূত আসেননি। এখানকার চমৎকার সাজসজ্জা এবং আপনাদের অসাধারণ আতিথেয়তায় আমি ভীষণ মুগ্ধ। আমাকে আপনাদের পূজার উদযাপনের অংশ করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।

 

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি প্রবীর কুমার সাহাসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা।

এর আগে সকাল সাড়ে আটটার দিকে রাষ্ট্রদূত ও তার সফরসঙ্গীরা ঐতিহাসিক পানাম নগরের প্রাচীন স্থাপনাগুলো ঘুরে দেখেন। সকাল নয়টার দিকে তারা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যান। সেখানে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও কারুপল্লিতে অবস্থিত ঐতিহ্যবাহী জামদানি পল্লি পরিদর্শন করেন।

 

রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে প্রতিনিধি দলে ছিলেন রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী।

এ সময় রাষ্ট্রদূতকে স্বাগত জানান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। সার্বিক কার্যক্রমে তার সঙ্গে ছিলেন পানাম নগরের সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিকসহ ফাউন্ডেশন ও পানাম নগরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/national/2026/10/19/newsID_4427/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ২১-১০-২০২৬, ০৯:৫৫ অপরাহ্ণ