VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬, ০২:২১ অপরাহ্ণ

ফিফা সভাপতি ইনফান্তিনোর সম্ভাব্য ঢাকা সফর ঘিরে বাফুফের প্রস্তুতি

লেখক: ভিটিভি বিডি ডেক্স

আগামীকাল রোববার ঢাকায় আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। স্বল্প সময়য়ের জন্য তিনি বাংলাদেশে অবস্থান করতে পারেন।

ফিফা সভাপতি ভুটানের থিম্পু সফর করবেন। সব বিমান সেখানে সরাসরি যাতায়াত করে না। থিম্পু যাওয়ার পথে সৈয়দপুর, ঢাকা কিংবা ভারতের কোথাও ট্রানজিট নিতে পারেন ইনফান্তিনো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনও নিশ্চিত নয়, ফিফা সভাপতি বাংলাদেশে ট্রানজিট নেবেন কিনা। তারপরও বাফুফে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে।

বাফুফে সাধারণ সম্পাদক আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। যদি ফিফা সভাপতি বাংলাদেশে ট্রানজিট নিতে চান তাহলে যেন ইমিগ্রেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা খুব দ্রুত হয়। ইনফান্তিনো যদি বিমানবন্দরে ভিআইপি জোনে ট্রানজিটে থাকেন, সেক্ষেত্রে বাফুফে সভাপতি ও সহ-সভাপতিরা তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/sports/2026/10/17/newsID_4327/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৯-১০-২০২৬, ০৫:৫৪ অপরাহ্ণ