VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬, ০২:০০ অপরাহ্ণ

জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তারেক রহমান

লেখক: ভিটিভি বিডি ডেক্স

পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরসূচি অনুযায়ী, ওই দিন সন্ধ্যা ৬টায় নগরীর রহমতগঞ্জে জে এম সেন হলে চট্টগ্রামের সর্ববৃহৎ পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

আরও পড়ুন: জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করে সংস্কারের নির্দেশ তারেক রহমানের

এর আগে গত ৯ আগস্ট সর্বশেষ চট্টগ্রামের বাঁশখালী সফর করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে বন্যাদুর্গতদের জন্য সরকারিভাবে নির্মিত ঘরের চাবি হস্তান্তরের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। পরে রাতে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসনে দলের তৃণমূল নেতাদের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/national/2026/10/15/newsID_4246/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৭-১০-২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ণ