VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬, ০১:৪১ অপরাহ্ণ

ইকরার জন্মদিনে তাকে স্মরণ করে ক্ষমা চাইলেন জাহের আলভী

লেখক: ভিটিভি বিডি ডেক্স

প্রয়াত স্ত্রী ইকরার জন্মদিনে তাকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ এক আবেগঘন পোস্ট দিয়েছেন ছোটপর্দার নিয়মিত মুখ অভিনেতা জাহের আলভী। সেই পোস্টে স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে শূন্যতা, অনুশোচনা, অভিমান আর একমাত্র সন্তান রিজিককে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কঠিন বাস্তবতার কথা তুলে ধরেন তিনি।

এর আগে স্ত্রী ইকরার মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রধান আসামি করা হয় অভিনেতা জাহের আলভীকে। এ ঘটনায় করা আত্মহত্যার প্ররোচনার মামলায় এক নম্বর আসামি তিনি। মামলায় কারাভোগের পর বর্তমানে জামিনে আছেন অভিনেতা।

ওই পোস্টে ছেলে রিজিককে নিয়ে জীবন এগিয়ে নেওয়ার বার্তা দেন জাহের আলভী।

 

পোস্টের শুরুতে ইকরাকে জন্মদিনের শুভেচ্ছা জানান আলভী। সেখানে তিনি লিখেছেন— ‘তুমি আবার প্রমাণ করে গেলে, একজন মৃত মানুষের ভ্যালু জীবিত মানুষের চেয়ে অনেক বেশি।

অভিনেতা বলেন, ‘ইকরা বেঁচে থাকলে হয়তো এই সময়ে তিনজন মিলে কেক কেটে জন্মদিন উদযাপন করতাম।’ জন্মদিনের এই বিশেষ দিনে কিছু বিষয়ে স্ত্রীর কাছে ক্ষমাও চেয়েছেন আলভী। বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বন্ধুর কাছে সরি বলতেই পারেন তিনি।

ইকরার মৃত্যুর পর স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করেছেন জাহের আলভী। তিনবেলা খাওয়া, গোসল করা, গান শোনা, হাসা এবং শুটিং করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করার মতো স্বাভাবিক কাজগুলো তিনি নিয়মিতই করে আসছেন। আর সে কারণে নেটিজেনদের মাঝে তাকে প্রশ্নের মুখে পড়তে হয়, সেই আক্ষেপও উঠে এসেছে তার পোস্টে।

 

একই সঙ্গে একমাত্র সন্তান রিজিককে নিয়ে ভালো থাকার চেষ্টা এবং তাকে সুন্দর জীবন দেওয়ার দায়িত্বের কথাও তুলে ধরেছেন আলভী।

নিজের পরিবার ও সন্তানকে সামলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন জানিয়ে এ অভিনেতা বলেন, এ কারণেই যদি ইকরা অভিমান করে থাকেন, তবে যেন তাকে ক্ষমা করে দেন।

অভিনেতা বলেন, কেন তুমি চলে যাওয়াতে আমার জীবন থেমে যাচ্ছে না? কেন তুমি চলে যাওয়াতে আমার মুখে এখনো গান আসে, কেনইবা এখনো আমি ছবি আপলোড দিই? কেনইবা আমি শুটিং করে জীবিকা নির্বাহ করি?

স্ত্রীর স্মৃতির প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে জাহের আলভী বলেন, ‘নামাজের বিছানায় মোনাজাতে তুমি আমার প্রথম সারিতেই থাকো। তুমি বেঁচে থাকবে আমার মধ্যে, আমার সন্তানের মা হয়ে। একশ একটা অভিমান তোমার প্রতি, তবু কোনো ক্লেশ নেই, দেখা হবেই তোমার সঙ্গে, মিস নাই। বাকি আড্ডা সেদিনের জন্য রেখে দিলাম। অভিমানটাও।

 

তিনি আরও বলেন, ‘আর যেখানেই থাকো, ভালো থাকো আর আমাদের দেখে রাইখো, বিশেষ করে আমাদের রিজিককে।

পোস্টে ইকরার প্রতি ভালোবাসা, অভিমান আর আবারও দেখা হওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন জাহের আলভী। পাশাপাশি প্রয়াত স্ত্রীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার কথাও জানিয়েছেন তিনি।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/entertainment/2026/10/15/newsID_4240/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৭-১০-২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ণ