VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ

মিষ্টির ছেড়ে দেওয়া আসনে ভোটের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন

লেখক: ভিটিভি বিডি ডেক্স

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (১২ অক্টোবর) এক প্রজ্ঞাপনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, উপনির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২৬ অক্টোবর। ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে।

আরও পড়ুন: ইউপি নির্বাচনের পাঁচ ধাপের তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর। পরদিন ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আগামী ১২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ ভোট অনুষ্ঠিত হবে।

এর আগে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার পর গত ১ অক্টোবর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তার পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয় এবং শূন্য পদ পূরণে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করেন মিষ্টি। এর ধারাবাহিকতায় শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/national/2026/10/12/newsID_4027/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৪-১০-২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ণ