VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ

পাকিস্তানে পিটিআই সরকারের বিরুদ্ধে কেন্দ্রের পদক্ষেপ, গ্রেপ্তার মুখ্যমন্ত্রী

লেখক: ভিটিভি বিডি ডেক্স

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের নিয়ন্ত্রণে থাকা রাজ্য খাইবার পাখতুনখাওয়ায় হঠাৎ জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।

এই পদক্ষেপের মাধ্যমে ইমরান খানের দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (পিটিআই) পরিচালিত রাজ্য সরকার ভেঙে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, রাজ্য সরকার জঙ্গিবাদ দমনে ঠিকমতো কাজ না করায় এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে।

আরও পড়ুন: মক্কা-মদিনা বাদে সৌদির বিমানবন্দরগুলোতে হামলার হুমকি হুথিদের

জরুরি অবস্থা জারির পরপরই রাজ্যটির মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এবং ইমরান খানের দলের শীর্ষ স্থানীয় বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে প্রায় তিন বছর ধরে জেলে থাকা নেতা ইমরান খানের মুক্তির দাবিতে কিছুদিন ধরেই রাজধানীতে বিশাল পদযাত্রার প্রস্তুতি নিচ্ছিল তার সমর্থকেরা।

আন্দোলন থামাতে এবং কর্মীদের রিয়াদের রাজপথে আসা রুখতে সরকার আগেই বড় বড় কনটেইনার দিয়ে সব রাস্তা বন্ধ করে দিয়েছিল।

ইমরান খানের দল সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে জানিয়েছে, আলোচনার সুযোগ থাকা সত্ত্বেও সরকার যেভাবে ক্ষমতার অপব্যবহার করল, তাতে দেশে নতুন করে সংঘাত ও রক্তপাত বাড়বে। তারা অভিযোগ করেছে যে, সরকার কখনোই শান্তি আলোচনা চায়নি।

সূত্র: আল-জাজিরা

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/10/11/newsID_3926/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৭-১১-২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ণ