VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬, ০১:২০ অপরাহ্ণ

ঢাকার মঞ্চে ওয়াহাজ আলি-নুসরাত ফারিয়া, একসঙ্গে কাজের দাবি

লেখক: ভিটিভি বিডি ডেক্স

বিনোদন জগতের পাকিস্তানের ছোটপর্দার জনপ্রিয় মুখ ওয়াহাজ আলি। ছোটপর্দার এ অভিনেতা ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়। এরপর ‘ইশক জালেবি’, ‘দিল নওয়াজ’, ‘ফিতুর’সহ বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করে নিজেকে পরিচিত করে তোলেন। তবে তাকে আন্তর্জাতিকভাবে দর্শকদের কাছে পরিচিতি এনে দেন ‘তেরে বিন’ সিরিয়াল।

সম্প্রতি আলোচিত সিরিয়াল ‘তেরে বিন’–এ মুরতাসিম চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন এ অভিনেতা। আর এই নাটকের সূত্র ধরেই ওয়াহাজ আলি পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ ও ভারতে পরিচিতি পেয়েছেন। ঢাকায় আসার কথা জানিয়েছিলেন কয়েক দিন আগেই। আর এবার দেখা গেল ঢাকার মঞ্চে ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়ার সঙ্গে।

শনিবার ( ৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে ফ্যাশন শো ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ শীর্ষক আয়োজনে অংশ নেন ওয়াহাজ আলি। সেই ফ্যাশন শোতে অভিনেত্রী নুসরাত ফারিয়াও ছিলেন। শোর ফাঁকে তোলা ওয়াহাজ আলির সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন নুসরাত ফারিয়া।

সেই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন জামদানি পরে গর্বের সঙ্গে হেঁটেছি, ভালোবাসা দিয়ে প্রতিনিধিত্ব করেছি, আর স্মৃতি জমিয়েছি।

এ ছবি প্রকাশ করার পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যায়। ছবিতে নুসরাত ফারিয়াকে দেখা গেছে জামদানি মোটিফের গাঢ় বেগুনি স্ট্র্যাপলেস লেহেঙ্গায়। যেখানে পোশাকের সঙ্গে মানানসই ছিল হার, ঝুমকা, চুড়ি আর টিকলি। অন্যদিকে ওয়াহাজ আলির পরনে ছিল গাঢ় নীল ফরমাল স্যুট ও একই রঙের শার্ট। ছবিতে হাজারও ভক্ত-অনুরাগী রিঅ্যাক্ট, অনেকে কমেন্টও করেছেন। আবার অনেকেই দুজনকে একসঙ্গে কাজ করার কথা বলেছেন।

জানা গেছে, ফ্যাশন শো ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ মিস ওয়ার্ল্ডে বাংলাদেশ সামানজার সাঈদসহ আরও অনেকে অংশ নেন।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/entertainment/2026/10/06/newsID_3368/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৭-১০-২০২৬, ১০:২৭ অপরাহ্ণ