VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ণ

রাড্ডা কাণ্ড

মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক: ভিটিভি বিডি ডেক্স

রাজধানীর মিরপুর-১ এ স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য পদ থেকে সদ্য পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ বিষয়ে তদন্তের ভিত্তিতে চার্জশিট দেওয়া হবে এবং দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সরকার অপরাধকে অপরাধ হিসেবেই দেখছে। কোনো অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়া হয়নি— এমন কোনো ঘটনার কথা বলা যাবে না। কোনো ক্ষেত্রে ত্রুটি থাকলে তা তুলে ধরার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ হতে থাকবে, অপরাধ হয়। অপরাধ আছে বলেই পুলিশ আছে, আমরা আছি। অপরাধ নিয়ন্ত্রণে আনার জন্য আমরা চেষ্টা করছি।

এদিকে ৪৯তম বিসিএস (বিশেষ) শিক্ষা ক্যাডারে নিয়োগের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সার্টিফিকেট জমা না দেওয়া, মেডিকেলে আনফিট হওয়া ও নির্ধারিত সময়ে উপস্থিত না থাকায় চূড়ান্ত তালিকায় থাকা ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তিনি বলেন, এই প্রজ্ঞাপনই শেষ নয়। সামনে আরও প্রজ্ঞাপন জারি হবে। আগামী সোমবার বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন জারির দিন নির্ধারিত রয়েছে।

কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে নিয়োগ থেকে বঞ্চিত করা হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রার্থীদের ভেরিফিকেশন একটি নিয়মিত প্রক্রিয়া। তবে গুরুতর অপরাধের কারণে কারও নাম প্রজ্ঞাপনে না থাকলে আবেদনের সুযোগ রয়েছে।

৪৯তম বিসিএসের নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে বলেও সতর্ক করেন তিনি। একজন গায়ে আগুন দেওয়ার ঘোষণা দিয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নিষিদ্ধ ছাত্র সংগঠনের যুগ্ম সম্পাদক। এ বিষয়ে সবাইকে কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান তিনি।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/national/2026/10/01/newsID_3097/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০২-১০-২০২৬, ০৬:২৬ অপরাহ্ণ