শারীরিক অসুস্থতার কারণে বাংলাদেশ টেস্ট দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারছেন না জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশ দলের সঙ্গে জাপানে গেলেও অসুস্থ হয়ে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয়েছে তাকে।
মঙ্গলবার জাপান থেকে দেশে ফেরার পর বর্তমানে বিশ্রামে রয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। বৃহস্পতিবার আরব আমিরাতের উদ্দেশে বাংলাদেশ টেস্ট দলের রওনা হওয়ার কথা থাকলেও শান্ত শুরুতে দলের সঙ্গে যাচ্ছেন না বলে জানা গেছে।
অসুস্থতার কারণে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচটিও মিস করতে পারেন টেস্ট অধিনায়ক। আগামী ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হলে টেস্ট শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে শান্তর।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর বাংলাদেশ অংশ নেবে ত্রিদেশীয় সিরিজে। ওই সিরিজে বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে খেলবে জিম্বাবুয়েও।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।
স্ট্যান্ডবাই: নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/sports/2026/09/30/newsID_3026/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০২-১০-২০২৬, ০৬:২৬ অপরাহ্ণ