ইরান চলমান যুদ্ধে জয়লাভ করেছে তবে এই বিজয়কে দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ সমন্বয়কারী মোহাম্মদ বাঘের গালিবাফ। সেই সঙ্গে জাতিকে একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা যায় যে ইরানি পার্লামেন্ট কোঅর্ডিনেশন কাউন্সিলে দেওয়া বক্তব্যে গালিবাফ এসব কথা বলেন।
তিনি জোর দিয়ে বলেন যে সরকারের দায়িত্বশীলদের সর্বাগ্রে দেশটির সর্বোচ্চ নেতার নির্বাহী ক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধি করা উচিত। শক্তিশালী ইরান গড়ার যেকোনো প্রয়াস এই জায়গা থেকেই শুরু হতে হবে বলে উল্লেখ করেন তিনি।
সুত্রঃ ডন
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/world/2026/08/01/newsID_279/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৮-২০২৬, ১০:১১ অপরাহ্ণ