VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০২:০১ অপরাহ্ণ

ক্যাটরিনাকে ঘিরে বিতর্কের মাঝেই হানিয়ার বিস্ফোরক পোস্ট

লেখক: ভিটিভি বিডি ডেক্স

নির্দিষ্ট কোনো ব্যক্তি কিংবা কনটেন্ট ক্রিয়েটরের নাম উল্লেখ না করে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বলেছেন, ‘নারীরা কারও সম্পত্তি নয়।

তার এ মন্তব্যের সময় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে ঘিরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার গুঞ্জন ওঠে। সন্তান জন্মের দীর্ঘদিন পর প্রকাশ্যে আসার পর তাকে নিয়ে নেটিজেনদের মাঝে নানা মন্তব্যের ঝড় ওঠে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অবস্থান তুলে ধরে একটি পোস্ট দিয়েছেন হানিয়া। সেই পোস্টে তিনি লিখেছেন— ২০২৬ সালে নারীদের শরীর, চেহারা, সৌন্দর্য, বয়স ও ব্যক্তিগত জীবনকে রসিকতার বিষয় বানানো হাস্যকর।

 

এর আগে পাকিস্তানেও নারীদের নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বিদ্রূপ ও নেতিবাচক গুঞ্জন ওঠে। সেই সময় সরব হয়েছিলেন অভিনেত্রী জালাই সারহাদি ও আমনা ইলিয়াস। তাদের বক্তব্য ছিল— এমন আচরণের প্রভাব শুধু পরিচিত নারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সমাজের অপেক্ষাকৃত কম ক্ষমতাসম্পন্ন নারীরাও এর কারণে ক্ষতিগ্রস্ত হন।

 

নারীদের চেহারা, শরীর, বয়স কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে হাসি-তামাশা ও কনটেন্ট বানানোর প্রবণতার বিরুদ্ধে সরব হন হানিয়া। তিনি বলেন, নারীদের নিয়ে এমন বিষয়কে রসিকতা বা মতপ্রকাশের স্বাধীনতা বলে চালিয়ে দেওয়ার সুযোগ নেই। সেই সঙ্গে এ ধরনের কনটেন্ট তৈরি ও দেখার মাধ্যমে যারা সেটিকে জনপ্রিয় করে তুলছেন, তাদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

 

হানিয়া আমির বলেন, কোনো বিষয়কে ‘মতামত’ বা ‘হাস্যরস’ বললেই সেটি গ্রহণযোগ্য হয়ে যায় না। মন্তব্য করা এবং কোনো নারীর ব্যক্তিগত জীবনকে বিনোদনের উপকরণ বানানোর মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।

তিনি বলেন, মানুষের বলা কথার প্রভাব শুধু সেই মুহূর্তে সীমাবদ্ধ থাকে না। বিশেষ করে কোনো জনপ্রিয় ব্যক্তি যখন কোনো মন্তব্য করেন, তখন তার ভক্ত-অনুসারীদের ওপরও সেটির প্রভাব পড়ে।

এ অভিনেত্রী বলেন, ‘আপনি শূন্যে কথা বলছেন না। অন্যরা কোন বিষয়কে স্বাভাবিক, মজার ও গ্রহণযোগ্য মনে করবেন, আপনি সেটি তৈরি করছেন।

 

শুধু কনটেন্ট নির্মাতাদের নয়, দর্শকদেরও এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন হানিয়া আমির। তিনি বলেন, লাখো মানুষ এমন কনটেন্ট দেখছে, আর সম্মিলিতভাবে মানুষই ঠিক করছে নারীদের সম্পর্কে কী ধরনের কথা বলা গ্রহণযোগ্য।

এ অভিনেত্রী বলেন, সমাজের কাছ থেকে ভালো আচরণ প্রত্যাশা করার পাশাপাশি সেই আচরণের বিপরীত বিষয়কে জনপ্রিয় করে তোলা উচিত নয়। নারীদের নিয়ে তার অবস্থান আরও স্পষ্ট বলে জানান হানিয়া।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/entertainment/2026/09/19/newsID_2533/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৯-০৯-২০২৬, ০৪:০৩ অপরাহ্ণ