মুম্বাইয়ে ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমার ঝলক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ছবির প্রকাশ অনুষ্ঠানে একটি গান নিয়ে কথা বলেন তিনি। গানটির খুঁটিনাটি তার বাড়ির পুরোহিতেরও নজর এড়ায়নি বলে জানান অভিনেত্রী। ট্রেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির নায়ক সিদ্ধার্থ মালহোত্রসহ মনীশ পাল, সুনীল গ্রোভার, শ্বেতা তিওয়ারী, অনুপ সোনী, প্রযোজক একতা কাপুর ও পরিচালক দীপক কুমার মিশ্র প্রমুখ।
‘বন: ফোর্স অফ দ্য ফরেস্ট’ ছবিতে ‘ছট মাইয়া’র গান নিয়ে কথা বলেন তামান্না ভাটিয়া। অভিনেত্রী জানান, ১৫ সেপ্টেম্বর তার বাড়িতে গণেশ উৎসবের আয়োজন করা হয়েছিল। পূজার পর তার পুরোহিত গানের ভিডিওটি দেখেন। গানটিতে ছট পূজার নানা আচার যেভাবে তুলে ধরা হয়েছে, তা দেখে তিনি প্রশংসা করেন। এমনকি ছবিটি সবাই মিলে দেখতে যাওয়ার কথাও জানান।
তামান্না ভাটিয়া বলেন, আমার পুরোহিত গানটির প্রতিটি বিষয় খুব ভালো করে খেয়াল করেছেন। এ ছবি আমরা সবাই মিলে দেখতে যাব। ছট পূজার গুরুত্ব যেভাবে ছবিতে তুলে ধরা হয়েছে, তা দেখে পুরোহিত খুব খুশি।
ছবিটি ছট পূজা কেন্দ্র করে তৈরি কিনা, তা নিয়েও অনুষ্ঠানে প্রশ্ন করা হয় তামান্না ভাটিয়াকে। অভিনেত্রী বলেন, গল্পে ছট পূজার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঠিকই, তবে ছবির মূল বিষয় বনদেবীকে ঘিরে।
তিনি বলেন, ছট শুধু একটি পূজা বা উৎসব নয়, এটির সঙ্গে জড়িয়ে থাকে আবেগ। ছবিতে ছট পূজা ঘিরে যে বড় আকারের দৃশ্য দেখানো হয়েছে, তা বড়পর্দায় দর্শক দেখবেন বলেও উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেত্রী।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/entertainment/2026/09/17/newsID_2436/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৭-০৯-২০২৬, ০২:০৬ অপরাহ্ণ