VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ণ

ইয়েমেনে সৌদির ‘উইং লুং-২’ ড্রোন ভূপাতিতের দাবি

লেখক: ভিটিভি বিডি ডেক্স

ইয়েমেনে সৌদি আরবের একটি ‘উইং লুং-২’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। বুধবার (১৭ সেপ্টেম্বর) ইয়েমেনি সশস্ত্র বাহিনী এ দাবি করে।

স্থানীয় সংবাদমাধ্যম আল-মাসিরাহর প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে সৌদি বাহিনীর একটি ড্রোন ভূপাতিত করার কথা জানান। খবর মেহের নিউজ এজেন্সির।

ইয়াহিয়া সারি বলেন, সৌদি বাহিনীর একটি সশস্ত্র ‘উইং লুং-২’ গোয়েন্দা ড্রোন ইয়েমেনের মারিব প্রদেশের আকাশসীমায় ‘নাশকতামূলক কর্মকাণ্ড’ চালানোর সময় ভূপাতিত করা হয়েছে।

তিনি আরও জানান, ড্রোনটি ইয়েমেনের সামরিক বাহিনীর প্রতিরোধের মুখে ধ্বংস হয়।

এদিকে আল-মাসিরাহর সাদাহ প্রদেশের প্রতিনিধি জানিয়েছেন, সৌদি বাহিনী সাদাহ প্রদেশের মুনাব্বিহ জেলার আল-শেখ এলাকায় একটি ড্রোন হামলা চালিয়েছে।

তবে এসব দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/09/17/newsID_2355/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৮-০৯-২০২৬, ০১:৫১ অপরাহ্ণ