VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০২:১২ অপরাহ্ণ

গোপনে মুখোমুখি যুক্তরাষ্ট্র-হুথি! মার্কিন জাহাজে হামলা না করার প্রতিশ্রুতি

লেখক: ভিটিভি বিডি ডেক্স

ওমানের রাজধানী মাসকাটে মার্কিন দূতাবাসের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ইয়েমেনের হুথি আন্দোলনের প্রতিনিধিদের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খবর আল-জাজিরার।

রয়টার্স-কে দেওয়া বেনামি সূত্রের বরাতে এই তথ্য জানা গেছে। ওমানের মধ্যস্থতায় সপ্তাহান্তে এই মুখোমুখি বৈঠকটি আয়োজিত হয়।

এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যে হুথিরা তার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ইয়েমেন যুদ্ধে যুক্তরাষ্ট্রকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে।

এরপর সোমবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও গণমাধ্যমের কাছে হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগের কথা নিশ্চিত করেন, তবে সে সময় তিনি বিস্তারিত কিছু জানাননি।

 

মাসকাটের বৈঠকে হুথি প্রতিনিধিরা মার্কিন কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন যে মার্কিন কোনো জাহাজে হামলার কোনো ইচ্ছা তাদের নেই এবং তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০২৫ সালের যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখতে বদ্ধপরিকর।

 

এছাড়া একটি সূত্র জানিয়েছে, সৌদি আরবের মালিকানাধীন জাহাজ বাদে ইসরাইলি বা অন্য কোনো বাণিজ্যিক জাহাজেও হামলা চালাবে না বলে জানিয়েছে এই গোষ্ঠীটি।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/09/16/newsID_2335/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৬-০৯-২০২৬, ০৪:১৮ অপরাহ্ণ