VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট

সুযোগ পেলেই জাতীয় দলের কোচ হতে রাজি সুজন

লেখক: ভিটিভি বিডি ডেক্স

জাতীয় দলের কোচ হিসেবে অস্থায়ীভাবে কাজ করার অভিজ্ঞতা আছে খালেদ মাহমুদ সুজনের। সুযোগ পেলে আবারও জাতীয় দলের কোচ হতে চান তিনি। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে দেশি কোচদের অধীনে ভালো ফল পাচ্ছে বাংলাদেশ। এক সময় বাংলাদেশ ক্রিকেট পুরোপুরি বিদেশি কোচের ওপর নির্ভরশীল ছিল। এখন সেই পরিস্থিতি বদলাচ্ছে। এই পরিবর্তনে খুশি খালেদ মাহমুদ সুজন।

খালেদ মাহমুদ এখন বিসিবির গেম ডেভেলপমেন্টের পরামর্শক হিসেবে কাজ করছেন। কোচ হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এই সাবেক ক্রিকেটারের। তিনি বলেন, দেশি কোচদের এখন সব জায়গায় মূল্যায়ন হচ্ছে। এটা দেশের ক্রিকেটের জন্য ভালো লক্ষণ।

 

তিনি বলেন, ‘ভেরি হ্যাপি যে আজকাল ছেলেরা মানে বাংলাদেশ টিমে এখন আমরা আশরাফুল, তালহা, সালাউদ্দিন, সোহেল অনেককে দেখতে পাচ্ছি। এটা আমার মনে হয় গুড স্টার্ট। আমি মনে করি আমাদের হাই পারফরম্যান্স টিমে এখন সালাউদ্দিন দায়িত্ব নিচ্ছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। জুনিয়র লেভেলেও হান্নান আছে। সুতরাং এটা ভেরি গুড স্টার্ট।

তিনি আরও বলেন, ‘এটা রকেট সায়েন্স না যে শুধু অস্ট্রেলিয়ানরাই ক্রিকেট ভালো শেখাতে পারবে, বাঙালিরা পারবে না। এটা আমি সবসময় বিশ্বাস করি। আমি হ্যাপি যে যেভাবে এগোচ্ছে। ইনশাল্লাহ ভবিষ্যতে এখান থেকে অনেক বড় বড় কোচ তৈরি হবে, যারা একসময় হয়তো বিদেশেও কাজ করবে।

 

 

বিসিবি চাইলে আবারও জাতীয় দলে কাজ করতে রাজি আছেন খালেদ মাহমুদ। তিনি বলেন, ‘বোর্ড যদি কোনো সময় মনে করে আমি সক্ষম, তাহলে অফার করলে অবশ্যই ভেবে দেখব। কিন্তু এখন প্রেসিডেন্ট আমাকে গেম ডেভেলপমেন্ট কনসাল্ট্যান্ট হিসেবে দায়িত্ব দিয়েছেন। উনি হয়তো ভেবেছেন আমি এখানে ক্রিকেট বোর্ডকে আরেকটু বেশি সাপোর্ট করতে পারব। সেজন্য উনাকে ধন্যবাদ। আমি আমার যতটুকু সম্ভব চেষ্টা করব, অভিজ্ঞতা শেয়ার করার।

প্রধান কোচ সিমন্সকে সহায়তা করতে পারবেন এমন একজনকেই সহকারী কোচ হিসেবে দেখতে চান তিনি। তিনি বলেন, ‘সিমন্স কী দেখছে, আমাদের ব্যাটিংটা স্পেশালি দেখছে। তো একজন স্পিন বোলিং কোচ লাগবে, একজন ফাস্ট বোলিং কোচ লাগবে, একজন ফিল্ডিং কোচ লাগবে। এদের যোগ করেই সহকারী কোচ বলা যায়। এত লোক না বাড়িয়ে এভাবেই কাজ চলতে পারে।

 

দীর্ঘদিন পর আবার টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। তাকে নিয়েও আশাবাদী খালেদ মাহমুদ। তিনি বলেন, ‘শান্ত এখন অভিজ্ঞ। আমি মনে করি নিশ্চিতভাবেই এই ফরম্যাটে তার ভালো খেলার সামর্থ্য আছে।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/sports/2026/09/14/newsID_2226/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৪-০৯-২০২৬, ০৭:৪০ অপরাহ্ণ