VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ণ

জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে হঠাৎ নিখোঁজ যাত্রীবাহী জাহাজ

লেখক: ভিটিভি বিডি ডেক্স

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। যোগাযোগ বিছিন্ন হওয়ার পর জাহাজটি উদ্ধার করতে অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ২টার দিকে ভার্গো ট্রান্সপোর্ট ৮ নামের জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। জাহাজটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ কালিমানতানের বানজারমাসিনের উদ্দেশে যাচ্ছিল।

 

দক্ষিণ কালিমানতানের সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান ই পুতু সুদায়ানা জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রায় দুই ঘণ্টা পর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। জাহাজটির অপারেটর জানিয়েছে, খারাপ আবহাওয়ার মধ্যে পড়ার পর জাহাজটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল বানজারমাসিনের একটি ঘাট থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে জাভা সাগরে। জাহাজের ম্যানিফেস্ট অনুযায়ী, এতে ২৪১ জন যাত্রী ছিলেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

জাহাজটির অপারেটর প্রতিষ্ঠান পিটি ভার্গো ইয়োয়েল রিহি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিটে সুরাবায়া থেকে জাহাজটি যাত্রা শুরু করে। খবর পাওয়ার পর উদ্ধারকারী দলকে বানজারমাসিনের বাসিরিহ সার্চ অ্যান্ড রেসকিউ ঘাটে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি উদ্ধারকারী জাহাজকে জাহাজটির সম্ভাব্য সর্বশেষ অবস্থানের দিকে পাঠানো হয়েছে।

 

উদ্ধার অভিযান সমন্বয়কারী সুদায়ানা বলেন, বিপুলসংখ্যক যাত্রী ও ক্রু থাকায় জাহাজটির সন্ধানে সব ধরনের জনবল ও উদ্ধার সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। সামুদ্রিক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি ওই এলাকার আবহাওয়াও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/national/2026/09/13/newsID_2171/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৫-০৯-২০২৬, ১০:২৬ পূর্বাহ্ণ