VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ণ

আমি পাঠান, ইচ্ছা হলে গুলি করো

লেখক: ভিটিভি বিডি ডেক্স

নব্বইয়ের দশকে বলিউডে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ছিল বেশ প্রবল। প্রভাবশালী অপরাধীচক্রের হুমকি ও চাপের মুখে পড়তে হতো অনেক তারকাকেই। তাদের নির্দেশ মেনে না চললে নেমে আসত ভয়াবহ পরিণতির আশঙ্কা।

 

এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল বলিউডের কিং শাহরুখ খানকেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন অভিনেতা।

 

শাহরুখ জানান, একসময় আন্ডারওয়ার্ল্ডের পক্ষ থেকে তাকে হুমকি দেওয়া হয়েছিল। তবে ভয় পেয়ে পিছু হটার পরিবর্তে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি। সাহসী ভঙ্গিতে শাহরুখ বলেছিলেন, ‘আমি পাঠান, ইচ্ছা হলে গুলি কর। শাহরুখের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনায় এসেছে বলিউডের সেই অস্থির সময়ের কথা। নব্বইয়ের দশকে তারকাদের ওপর অপরাধ জগতের চাপ কতটা ভয়াবহ ছিল, তারই একটি চিত্র উঠে এসেছে অভিনেতার বক্তব্যে।

 

তবে হুমকি-ধামকির মধ্যেও নিজের ক্যারিয়ার ও কাজের প্রতি অটল ছিলেন শাহরুখ খান। তার এই সাহসী অবস্থানই এখন ভক্তদের মধ্যে নতুন করে প্রশংসা কুড়াচ্ছে।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/entertainment/2026/09/10/newsID_1907/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১০-০৯-২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ