VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ণ

চীনে ভারী বৃষ্টি-ভূমিধসে ১৬ জনের মৃত্যু

লেখক: ভিটিভি বিডি ডেক্স

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশি প্রদেশে টানা ভারী বৃষ্টির ফলে সৃষ্ট কাদা ও ভূমিধসে অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

 

জিয়াংশি প্রদেশের সুয়িচুয়ান কাউন্টিতে টানা কয়েক দিনের মুষলধারায় বৃষ্টির কারণে এই বিপর্যয় ও ভূতাত্ত্বিক দুর্যোগ দেখা দেয়। সাম্প্রতিক মাসগুলোতে ওই অঞ্চলে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগের ধারাবাহিকতায় এটি ঘটে।

 

পরিস্থিতি মোকাবিলায় বুধবার বিকেল পর্যন্ত সুয়িচুয়ান কাউন্টির ১৮ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/09/10/newsID_1904/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১০-০৯-২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ