সম্প্রতি ঢালিউড অভিনেত্রী পূজা চেরীকে নিয়ে বেশ কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বিয়ের জল্পনা-কল্পনা চলছে। আগামী ১৬ সেপ্টেম্বর নাকি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে অভিনেত্রীর। যদিও তিনি এ খবর মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। অভিনেত্রী বলেছেন, ‘তার বিয়ের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে তিনি এনগেজড বলে জানিয়েছিলেন। পূজা বলেন, ‘আমি এনগেজড, কিন্তু আমি বিয়ে করিনি। আমার বিয়ের ডেটও ফিক্সড হয়নি। হলে আমি জানাবো।’ তার জীবনসঙ্গী মিডিয়াঙ্গনের কেউ নন বলেও জানিয়েছিলেন তিনি। তবে সেই সময় পাত্রের পরিচয় কিংবা বিয়ের দিনক্ষণ প্রকাশ করেননি পূজা চেরী।
তবে এ মুহূর্তে অভিনেত্রী বেশ নজর কাড়ছেন নেটিজেনদের। কারণ অভিনয়ের পাশাপাশি তিনি নান্দনিক ফ্যাশন ও আকর্ষণীয় লুকের কারণেও নিয়মিত আলোচনায় থাকেন। এবারও লাল জবা ফুলে সাজানো মায়াবী রূপে ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেছেন পূজা চেরী। সেই ছবিগুলো প্রকাশের পরপরই শুরু হয়েছে ভক্ত-অনুরাগীসহ নেটিজেনদের মাঝে নানা গুঞ্জন। ভক্তদের অনেকেই তার এ নতুন লুকের প্রশংসায় মেতেছেন।
জবা ফুল দিয়ে মুখের একাংশ আড়াল করা ক্লোজআপ ছবিটি বাড়িয়েছে তার লুকের রহস্যময়তা। সেই সঙ্গে হালকা সবুজ ও গোলাপি শেডের পোশাকের সঙ্গে লাল জবার এই বৈপরীত্য পূজার সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে। প্রকৃতির মাঝে তার এই স্নিগ্ধ উপস্থিতি সহজেই নজর কেড়েছে নেটিজেনদের। সেই ছবিগুলোর সঙ্গে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন অভিনেত্রী।
ছবির ক্যাপশনে পূজা চেরী লিখেছেন— ‘কখনো এই মুহূর্তের সৌন্দর্যে হারিয়ে যাই, কখনো জীবনের রঙে মুগ্ধ হই। জীবনের পরের ঢেউ আমাকে যেদিকেই ভাসিয়ে নিক, আমি সেখানেই শান্তিতে থাকতে প্রস্তুত।
পূজা চেরীর এ পোস্টের পর মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও প্রশংসায় ভরে গেছে। কেউ মুগ্ধ হয়েছেন তার সৌন্দর্য প্রশংসা করেছেন, আবার কেউ তার ফ্যাশন ও নান্দনিক উপস্থাপনার প্রশংসা করেছেন। সব মিলিয়ে লাল জবা ফুলে অভিনেত্রীর এই নতুন রূপ আবারও যৌবনের ডাক আলোচনায় এনেছে।
পোস্ট করা ছবিগুলোতে পূজাকে দেখা গেছে ভিন্ন ভিন্ন মেজাজে। একটি ছবিতে কোনো এক মনোরম ক্যাফেতে বসে সময় কাটাতে দেখা যায় তাকে। আবার সামনে রাখা কফির মগ ও ফলের জুস। সাদা রঙের লেসের কাজ করা টপস, আর চোখে সানগ্লাস।— সব মিলিয়ে তার ক্যাজুয়াল লুকটিও ছিল বেশ আকর্ষণীয়।
আরেক ছবিতে অবশ্য আরও নান্দনিক রূপে ধরা দিয়েছেন পূজা চেরী। সবুজ গাছপালায় ঘেরা শান্ত পরিবেশে পাথুরে পথের পাশে দাঁড়িয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী। আর হাতে ও মুখের পাশে ছিল উজ্জ্বল লাল জবা ফুল।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/entertainment/2026/09/09/newsID_1876/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৯-০৯-২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ