VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৪ অপরাহ্ণ

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

লেখক: ভিটিভি বিডি ডেক্স

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।

একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

 

আমেনা বেগম আজ বিকেলে রাজধানীতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি চার ছেলে, পাঁচ মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/national/2026/09/08/newsID_1853/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৯-০৯-২০২৬, ০৯:০৮ অপরাহ্ণ